একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করা হলো না হালিমের

মেহেরপুরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হালিম (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।মঙ্গলবার রাত ৯ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে দুপুরে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে যাওয়ার সময় মেহেরপুরের খন্দকার পাড়া এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত হয় সে। পরে গুরুতর আহত অবস্থায় হালিমকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের গতি অনেক বেশি থাকায় অটোরিকশার সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই কারেন্টের খুটির সাথে মাথায় আঘাত লাগে হালিমের। আহত হালিম মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের জাব্বারুল ইসলামের ছেলে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহাদারা খানা হালিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর