অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে তিন কন্যার জন্ম দিলেন গৃহবধূ

সিলেটের কানাইঘাটে জেসমিন বেগম (৩০) নামের এক নারী একসাথে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি প্রসব করেন। তিন নবজাতকের মধ্যে এক নবজাতকের জন্ম হয় মৃত অবস্থায়।

গৃহবধূ জেসমিন আক্তার উপজেলার সোনাতুলাকান্দি গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী।

জানা গেছে, প্রসব ব্যথা নিয়ে মঙ্গলবার সকালে গৃহবধূ জেসমিন বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভর্তি হন। পরবর্তীতে বেলা একটার দিকে হাসপাতালের চিকিৎসক ডা. শেখ শরফুদ্দিন নাহিদ, ডা. উম্মে কুলসুমার নেতৃত্বে একটি মেডিকেল দল সিজার অপারেশন ছাড়াই স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে ওই নারী তিন কন্যা সন্তানের জন্ম দেন। তিনজনের মধ্যে এক নবজাতকের জন্ম হয় মৃত অবস্থায়।

প্রসূতি জেসমিন বেগম সম্পূর্ণ সুস্থ আছেন। তবে জীবিত দুই নবজাতকের ওজন কম থাকায় তাদের মঙ্গলবার বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালের শিশু বিভাগে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শরফ উদ্দিন নাহিদ গৃহবধূর তিন সন্তান জন্মদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জীবিত দুই নবজাতকের স্বাভাবিক ওজনের চেয়ে কম হওয়ায় তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর