রাশিয়ার করোনা টিকা শরীরে নিয়েছেন পুতিনের মেয়ে

মহামারি করোনাভাইরাসের রাশিয়া উদ্ভাবিত টিকা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পাশাপাশি মঙ্গলবার (১১ আগস্ট) পুতিন আরটি নিউজকে জানিয়েছেন, তার মেয়ে ওই করোনা টিকা নিজের দেহে নিয়েছেন।-খবর আরটি নিউজ।

তিনি বলেন, ওই করোনা টিকা শরীরে নেওয়ার পর তার মেয়ের শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েছিল। কিন্তু, কিছু সময় পরই সবকিছু ঠিকঠাক হয়ে যায়।

এর আগে, মস্কোর গ্যামেলিয়া ইনস্টিটিউট ও সামরিক বাহিনীর যৌথ উদ্যোগে ওই করোনা টিকার উদ্ভাবন সম্পন্ন হয়, কয়েকদফা ট্রায়াল চালানোর পর, দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের তরফ থেকে টিকা অনুমোদনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এদিকে, মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে ওই করোনা টিকাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয় বলে জানিয়েছে আরটি নিউজ।

যদিও, যুক্তরাষ্ট্র-কানাডাসহ কয়েকটি দেশ রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিং চালিয়ে করোনা টিকা সম্পর্কিত তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছে। কিন্তু, ক্রেমলিনের পক্ষ থেকে ওইসব অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর