তিতাস উপজেলা ভাইস চেয়ারম্যানের ইয়াবা সেবন

কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহাম্মদ ফকিরের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এমন ভিডিও চিত্র দেখে তিতাসের সর্বস্তরের মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন ফরহাদ ফকির যখন ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছে তখনই উপজেলা জুরে চাউর পাচ্ছিল সে একজন মাদকাসক্ত।

এমন খবরে নির্বাচনে তার কোন জনপ্রিয়তা ছিল না কিন্তু তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও দলমত নির্বেশেষে জনপ্রিযতার শীর্ষে ক্লিন ইমেজের নেতা মো. সাইফুল আলম মুরাদকে বিভিন্ন চাপ প্রয়োগ করে নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় এই মাদকাসক্ত ফরহাদ ফকির। আজ সকাল থেকে উপজেলার বিভিন্ন হাট বাজারের চায়ের দোকানে ফরহাদ ফকিরের ইয়াবা সেবনের ভিডিও ভাইরালের খবর টপ অফ দ্যা তিতাস নিউজে পরিনত হয়েছে।

এদিকে তিতাসের বিভিন্ন পেশা-শ্রেণীর মানুষের মুখে মুখে প্রচার পাচ্ছে দ্রুত ফরহাদ ফকিরকে দল ও চেয়ারম্যান পদ থেকে বহিস্কার করা না হলে তিতাসে মাদক আরো বৃদ্বি পাবে। এছাড়াও তাহার বিরুদ্ধে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রনের বিষয়টিও তিতাসের সর্বস্তরে চাউর পাচ্ছে।

ইয়বা সেবনের ভিডিও ভাইরালে বিষয়ে ফরহাদ ফকিরের নিকট জানতে চাইলে তিনি বলেন বিষয়টি কোন কারনে হয়েছে,ভাই না লিখলে হয়না।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর