পেকুয়ায় পানির টিউবওয়েলে বিষ

কক্সবাজারের পেকুয়ায় পানির টিউবওয়েলের ভিতরে বিষ ডুকিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় হতাহত না হলেও আতংক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১৬ মে) ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
পেকুয়া সদর শেখেরকিল্লা ঘোনা এলাকার মাষ্টার মোজাম্মেল ও নার্গিস সোলতানা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দোলোয়ার হোসেন ও স্ত্রী মালেকা বেগমের নেতৃত্বে শওকত, লুৎফুর, জোসনা ও জিয়াছমিন গতকাল ভোরে অামাদের দুটি পানির টিউবওয়েলে বোতলের ভাঙ্গা চার এবং বিষ ডুকিয়ে দেয়।

সকালে টিউবওয়েল থেকে পানির জন্য গেলে টিউবওয়েলের হাতলটি আটকে যায় এবং বিষের গন্ধ পাওয়া যায়। পরে আমরা স্থানীয় চেয়ারম্যান ও ব্যক্তিদেরকে এই ঘটনাটির বিষয়ে অবগত করি।

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, ভুক্তভোগীদের পক্ষে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর