ভারতে তোপের মুখে Amazon!

ভারতে হিন্দুদের তোপের মুখে Amazon! হরেক রকমের নকশার কারসাজি দেখাতে গিয়ে তাদের ঘটলো বিপত্তি। এর আগেও তারা নকশার কারসাজি দেখাতে গিয়ে ভারতে তোপের মুখে পড়েছিলো। মূলত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বেশি কিছু ছবি। যে ছবিগুলিতে দেখা গিয়েছে যে, টয়লেট সিট কভার, জুতো, ডোরম্যাট, যোগাম্যাট এবং আরও বেশ কিছু জিনিসপত্রে হিন্দু ভগবানের ছবি।

তারপরেই মানুষজন Amazon-এর অফিসিয়াল সাইটে গিয়ে বিষয়টি যাচাই করতে গিয়ে একই জিনিস লক্ষ্য করেন। এতে তাদের মুখোমুখি কাঠগড়ায় দাড়াতে হলো এই সংস্থার।

টুইটারে টুইট করে এর প্রতিবাদে মুখর হয়ে ওঠে টুইটার ইউজাররা। আমেরিকান এই রিটেলারকে বয়কট করার আবেদনও করেন অনেকে। কেউ কেউ আবার টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজকে ট্যাগ করে বিষয়টি নিয়ে অবিলম্বে পদক্ষেপ নিতে বলেন। কিছুক্ষণের জন্য টুইটার গর্জে উঠেছিল #BoycottAmazon হ্যাশট্যাগে। বিষয়টি ট্রেন্ডিং ছিল বেশ কিছুক্ষণের জন্য। শেষ মেশ চাপে পড়ে Amazon-এর তরফে বলা হয় যে, অনলাইন স্টোর থেকে তাঁরা এই প্রোডাক্টগুলি সরিয়ে দেওয়া হচ্ছে।

সূত্র: এই সময়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর