ভেন্টিলেটর সাপোর্টে প্রণব মুখার্জি

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মস্তিস্কের অস্ত্রোপচার করা হয়েছে। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর তাঁর অস্ত্রোপচার করা হয়। আপাতত ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি। এর আগে, সোমবার রুটিন চেকআপ করাতে হাসপাতালে গেলে ৮৪ বছর বয়সী প্রণব মুখার্জির দেহে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

নিজের করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিজেই এক টুইট বার্তায় জানান। টুইটে লিখেন, ‘আমি কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছি। অন্য কাজে হাসপাতালে যাওয়ার পর করোনা পজিটিভ ধরা পড়ে। গত সপ্তাহে আমার সংস্পর্শে আসা সবাইকে সেলফ আইসোলেশনে থাকার অনুরোধ করছি’।

কলকাতার সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, প্রণব মুখার্জি এখন আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার সেখানেই তার মস্তিস্কে সফল অস্ত্রোপচার হয়েছে। জমাট বাঁধা রক্ত সরাতেই এই সার্জারি বলে জানা গেছে। আপাতত চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

২০১৪ সালে হার্টের সমস্যা ধরা পড়ার পর থেকে রুটিন স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সোমবার হাসপাতালে যাওয়ার পর প্রণব মুখার্জির দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর