লেবাননে চলমান আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব। এর আগে দেশটির বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন। খবর আলজাজিরার।
এর আগে সোমবার লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান গণমাধ্যমকে জানিয়েছিলেন, ইতিমধ্যে দেশটির অভ্যন্তরীণ সরকার পদত্যাগ করেছে। প্রধানমন্ত্রী দিয়াবের টেলিভিশন বিবৃতি স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার করা হবে। সে সময় তিনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন।
উল্লেখ্য, রাজধানী বৈরুতে বিস্ফোরণের পর গত শনিবার থেকে দেশটির সাধারণ জনতা বিক্ষোভ প্রদর্শন করতে রাস্তায় নেমে আসেন। দেশটিতে চলমান বিক্ষোভের মুখে তথ্যমন্ত্রী, পরিবেশমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য পদত্যাগ করেন।
বৈরুতে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২০০ শতাধিকের বেশি মানুষ নিহত হওয়ার খবর জানা গেছে। আর এতে আহত হয়েছেন অনন্ত ৬ হাজারের বেশি মানুষ।
বার্তা বাজার / ডি.এস