সিরাজগঞ্জে এস.এম মাসুদ রানা (৩৬) নামের এক শিক্ষক নেতার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলার কামারখন্দ উপজেলার চৌদুয়ার ধোপাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি বর্তমানে শহরের বাজার ষ্টেশন এলাকার জুবলী রোডের নিজ বাসায় আইসোলেশনে আছেন।
ওই শিক্ষক নেতা মুঠোফোনে জানান, তার জ্বর হওয়ায় সোমবার (৩ আগষ্ট) শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে করোনা ভাইরাস (কোভিড ১৯) পরীক্ষা করান।
এতে বুধবার (৫ আগষ্ট) তাঁর শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি বর্তমানে ডাক্তারের পরমার্শ অনুযায়ী নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।শিক্ষক নেতা তার সুস্থ্যতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
কেএস/বার্তাবাজার