টাঙ্গাইলে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার দিগড ইউনিয়নে কাছড়া গ্রামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কাছড়া বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ সংগঠনের আয়োজনে কাছড়ার স্থানীয় একটি নদীতে বিরাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম খানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দিগড় ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফ এস টেক্স মিলগেট টঙ্গী গাজীপুরের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের উপ সহকারী পরিদর্শক মোঃ শফিক, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রশিদ, ডাক্তার সুলতান মাহমুদ, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মালেক খান, মোশারফ হোসেন বি এস সি , মোকসেদ আলী ,ইয়ার মাহমুদ , জামাল হোসেন প্রমূখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর