মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ টি অবৈধ মোটর সাইকেল জব্দ করেছে মুন্সীগঞ্জ ট্রাফিক বিভাগ।
সোমবার দুপুরে জেলা ট্রাফিক বিভাগের টিআই মোঃ কাওছার-ই-আলমের নেতৃত্বে সদর উপজেলার সিপাহীপাড়া, পেট্রোল পাম্প মোড় ও শহরের সুপার মার্কেট চত্বরে অভিযান পরিচালনা করে এসব অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়। পরে জব্দকৃত মোটর সাইকেল গুলো তদন্তের জন্য জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে জেলা ট্রাফিক পুলিশের টিআই মোঃ কাওছার-ই-আলম জানান, শহরের অবৈধ মোটর সাইকেল ও লাইন্সেসের বিষয়ে অভিযান চলছে। যাদের গাড়ীর কাগজ পত্র নেই সেসব গাড়ী জব্দ করা হচ্ছে। এবং চালকদের সচেতনতামূলক পরামর্শ দেয়া হচ্ছে। অবৈধ গাড়ী জব্দের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
বার্তা বাজার / ডি.এস