পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত ৬

আজ(সোমবার) পাকিস্তানের বেলুচিস্তানের চামাল প্রদেশে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২১ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশের সহকারী কমিশনার জাকাউল্লাহ দুররানি বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনাকারী একটি গাড়ি লক্ষ্য করে এ বোমা হামলা হয়। বোমা বিস্ফোরণে আশপাশের দোকান ও ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অজ্ঞাত দৃষ্কৃতকারীরা রাস্তার পাশে পার্ক করে রাখা একটি মোটরসাইকেলে বোমা পেতে রাখে, যা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে।

তবে কী কারণে এমন হামলা চালানো হয়েছে তার কারণ এখনও বের করতে পারেনি প্রশাসন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এদিকে, এক টুইট বার্তায় বিস্ফোরণে নিন্দা জানিয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে হামলায় হতাহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর