লেবানন বিস্ফোরণ: নিহত বেড়ে ২২০, নিখোঁজ শতাধিক

লেবাবনের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বেড়েই চলছে নিহতের সংখ্যা। শেষ খবর পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২২০ জনে। তবে এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। সোমবার (১০ আগস্ট) মৃতের সংখ্যা বাড়ার খবর জানিয়েছে বিবিসি। এর মধ্যে বেশ ক’জন বিদেশি শ্রমিক রয়েছেন।

এদিকে উদ্ধার অভিযানে আর কাউকে না পাওয়া, ধ্বংসযজ্ঞ বন্দরে উদ্ধার অভিযান ইতিমধ্যে সমাপ্ত ঘোষণা করেছেন দেশটির সেনাবাহিনী।

গুদামে ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের মতো বিস্ফোরক অনিরাপদভাবে রাখা ছিল। কোনো কারণে সেখানে আগুন লাগে আর তা বিস্ফোরিত হয়। বৈরুত বন্দরে মজুত ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয়েছে মঙ্গলবার (৪ আগস্ট)।

কেএস/বার্তাবাজার</strong

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর