শৈলকুপায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। রোববার রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউরিয়া মন্ডলপাড়ার মৃত রমজান মন্ডলের ছেলে ইমরান হোসেন (৩০) ও লাহিনীপাড়ার আবু বক্কারের ছেলে রুবেল হোসেন (২৬)।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শেখপাড়া বাজার এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হাতে নাতে ৩’শ ১০ পিচ ইয়াবাসহ ওই ২ জনকে আটক করা হয়। এ ঘটনায় শৈলকুপায় থানায় মামলা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর