পাঁচ মাস পর রিফাত হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামীর বিরুদ্ধে দেয়া ৭৬ জন সাক্ষীর পরে আজ আসামীদের শনাক্ত করে তাদের জবানবন্দী শুনেছে আদালত।

সোমবার সকাল ১০ টায় তাদের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ আসাদুজ্জামানের আদালতে তোলা হয় তাদের। আসামীরা সাফাই সাক্ষী না দিলে এরপরেই মামলার যুক্তি তর্ক শুরু হবে।

আসামী পক্ষের আইনজীবী মাহবুবুল বারী আসলাম জানান, আসামী শনাক্তের পরে ১০ জন আসামীর কথা শুনেছেন বিচারক। মামলার পরবর্তী তারিখে তারা সাফাই সাক্ষী দিবেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর