করোনায় আক্রান্ত ভারতের সাবেক প্রেসিডেন্ট

এবার করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি।

আজ সোমবার এক টুইট বার্তায় তিনি নিজেই এ কথা জানিয়েছেন।

পাশাপাশি গত এক সপ্তাহে তার সংস্পর্শে আসা সবাইকে অবিলম্বে কোভিড-১৯ পরীক্ষার পরামর্শও দিয়েছেন তিনি।

প্রণব মুখার্জি লিখেন, অন্য একটি কারণে হাসপাতালে যাওয়ার পরে আমার কোভিড-১৯ পরীক্ষা হয়েছিল। আজ রিপোর্ট পজিটিভ এসেছে। এই পরিস্থিতিতে অনুরোধ করছি, গত এক সপ্তাহে আমার সম্পর্শে যারা এসেছিলেন তারা যেন আইসোলেশনে যান এবং কোভিড-১৯ পরীক্ষা করান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর