নীলফামারীর ডিমলায় উপজেলা ছাত্রদলের কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় এবং দলকে সু-সংগঠিত করার লক্ষে উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
রবিবার বিকেলে নীলফামারী জেলা ছাত্রদল কার্যালয়ে আগামী ২ মাসের জন্য ডিমলা উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়।
জেলা ছাত্রদলের সভাপতি সালেকিন আহম্মেদ সজীব ও সাধারন সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স স্বাক্ষরিত কমিটিতে উপজেলা ছাত্রদলের শামিম ইসলাম আহবায়ক ও হালিমুল ইসলাম রাসেলকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
বার্তাবাজার/এমকে