ফরিদপুরের বোয়ালমারীতে ১১টি গাজার গাছসহ চাষীকে আটক করেছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সোতাসী গ্রাম থেকে এসকল গাজার গাছ উদ্ধার করা হয়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোতাসী গ্রামে অভিযান চালিয়ে মৃত রহমান শেখের ছেলে নিজাম শেখের (৫০) ঘরের পিছন থেকে ১১ টি গাজার গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিজাম শেখকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তাবাজার/এমকে