গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারে যশোর জেলার ৫০ টি নমুনা করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ডঃ তানভীর ইসলাম “বার্তা বাজার” কে জানান, রবিবার ল্যাবে যশোর জেলার ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫০টি নমুনা পজেটিভ রেজাল্ট দেয়। আজ সোমবার(১০ই আগস্ট)যশোর জেলার সিভিল সার্জনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, রোববার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছিলেন দুই হাজার ২০২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ২৭০ জন। মারা গেছেন ৩২ জন।
বার্তাবাজার/এমকে