১৭ লাখ টাকা ব্যয়ে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন

১৭ লাখ টাকা ব্যয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা হয়েছে সেন্ট্রাল অক্সিজেন।

সোমবার (১০ আগস্ট) সকালে দিকে করোনা রোগীদের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধন করেন সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম ইমতিয়াজ হোসাইন বলেন, “সরকারি উদ্যোগ এবং বেসরকারি সহায়তায় স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে। অক্সিজেন লাইন স্থাপনে কারিগরি সহযোগিতা প্রদান করে ‘প্রজত্নে ক্যানভাস’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।”

তিনি আরো জানান, এই সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের ফলে এখন থেকে করোনা আইসোলেশন ওয়ার্ডে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে।

স্বাস্থ্য কমপ্লেক্সটির ১৬টি ওয়ার্ডের ২২টি শয্যা, ৩টি কেবিনে অক্সিজেন সরবরাহ করা হবে। ৬ হাজার ৮০০ লিটার ধারণ ক্ষমতার ৩০টি সিলিন্ডার দিয়ে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ করা যাবে। এজন্য যাঁরা সাহায্য সহযোগিতা করেছেন তাঁদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর