কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর বাজারে পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা নিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে সিটি এজেন্ট ব্যাংকিং এর আউটলেট।
আজ সোমবার মাছিমপুর-নাগেরচর সড়কের উত্তর পাশে অবস্থিত ব্যাংকের ভিতরে এক আলোচনার মধ্যদিয়ে ব্যাংকটি উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার। সিটি এজেন্ট ব্যাংকের ম্যানেজার মোঃ ইফতেখার আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলম সরকার,তিতাস থানার ওসি (তদন্ত) মো. সহিদুল ইসলাম, এজেন্ট ব্যাংকিং মনিটর মো. সুজন আলী, আওয়ামীলীগ নেতা মো. সিরাজুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বার্তাবাজার/এমকে