ময়মনসিংহের গফরগাঁওয়ে পেটের ব্যথা সইতে না পেরে নূর জাহান (৪৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আজ সোমবার(১০ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রামের খোকা মিয়ার স্ত্রী ৫ সন্তানের জননী নূর জাহান। তিনি দীর্ঘদিন যাবৎ পেট ব্যথায় ভুগছিলেন। পারিবারিকভাবে চিকিৎসাও করানো হয়। কিন্তু ব্যথা কমেনি। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বসতঘরের আড়ার সাথে গরু বাঁধার রশি গলায় বেঁধে ফাঁসিতে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এসে মৃত অবস্থায় নিচে নামান।
খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/কে.জে.পি