লেবাননে পৌঁছাল বাংলাদেশের উপহার

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ৫ দিন পর তাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী।

আজ সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম এমপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য দিয়েছেন।

শাহরিয়ার আলম কয়েকটি ছবিসহ ফেসবুকে লিখেন, ‘বাংলাদেশের বন্ধুত্বের নিদর্শন লেবাননের বৈরুতে পৌঁছেছে।’

এর আগে গত ৪ আগস্ট বিকট শব্দে পুরো লেবানন ভূমিকম্পের কেঁপে উঠে। ভয়াবহ বিস্ফোরণের লন্ডভণ্ড সব। বাসা বাড়ির কাঁচগুলো যেন বৃষ্টির মতো ভেঙে পড়ছে। এতে অসংখ্য মানুষের প্রাণহানি এবং হতাহতের ঘটনা ঘটে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর