রামগঞ্জের ১০ নং ভাটরা ইউনিয়নের বাউরখাড়া -খোদ্দনগর গ্রামের সমাজ কল্যান সংঘের উদ্যোগে আয়োজিত এক (১০ জুলাই) সোমবার, সকাল ১১ টায় বাউরখাড়া মেইন সড়কে ঘন্টাব্যাপী চাঞ্চল্যকর স্কুল ছাত্রী ফাতেমা আক্তার প্রিয়ার হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজ কল্যান সংঘের উপদেষ্টা ডাক্তার নুরনবী মানিক, ইউপি মেম্বার নুরুল হুদা,বিল্লাল হোসেন,রেজাউল আশ্রাফ পলাশ,তানভীর সুলতান নিসাদ, সাদ্দাম ও সাব্বির হোসেন সহ প্রমূখ।
উল্লেখ্য, শনিবার দুপুরে বাউরখাড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে ঘাতক বাহার হোসেন ভাটরা ইউপির গ্রামপুলিশ লোকমান হোসেনের কিশোরী মেয়ে ও ভাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তার প্রিয়াকে দলবন্ধভাবে ধর্ষণের পর হত্যা করে।
সৃষ্ট ঘটনায় রোববার পুলিশ হত্যা মামলার প্রধান আসামী বাহারকে আটক করে আদালতে শোর্পদ করেন।
স্থানীয়রা ঘাতকের ফাঁসি ও সহযোগীদেরকে গ্রেপ্তার দাবী জানান।
বার্তাবাজার/এমকে