পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে শিশু নিখোঁজ: প্রবল স্রোতে উদ্ধার কাজ ব্যাহত (ভিডিওসহ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বাহাদিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকা উল্টে নিখোঁজ ফাহাদ (৯) কে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। আজ সকাল থেকে তারা ১০ কিলোমিটার এলাকা চিহ্নিত করে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

ফায়ার সার্ভিসের উপজেলা ইনচার্জ আল-আমিন বার্তা বাজারকে জানান, সকাল থেকেই আমরা অভিযান পরিচালনা করছি। তবে নদী অনেক গভীর ও স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। শিশুটি উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে।

উল্লেখ্য, গতকাল বিকেলে পরিবারের সাথে ঘুরতে গিয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবে নিখোঁজ হয় চতুর্থ শ্রেণির ছাত্র ফাহাদ। সে বাহাদিয়া গ্রামের দ্বীন ইসলামের ছেলে।

ভিডিও….

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে শিশু নিখোঁজ: প্রবল স্রোতে উদ্ধার কাজ ব্যাহত

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে শিশু নিখোঁজ: প্রবল স্রোতে উদ্ধার কাজ ব্যাহতসেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ূন কবীর

Gepostet von Barta Bazar am Montag, 10. August 2020

বার্তা বাজার/ শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর