টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পৌর মেয়রসহ ৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে বিষয়টি নিশ্চত করেছেন।
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায় চলতি মাসের ৭ আগষ্ট শুক্রবার মোট ২৩ জনের স্ব্যাম্পল ঢাকা আইইডিসিআর এ পাঠানো হয়। রবিবার (৯ আগষ্ট) ৯টায় ৯জন রিপোর্ট পজেটিভ আসে।পজেটিভ ৯জনের মধ্যে ৭জনের বাড়ি ঘাটাইল পৌর সভায়।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা(পঃপঃ)কর্মকর্তা মোঃ সাইফুর রহমান খান মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে জানায় তাকে(পৌর মেয়র)সহ ৯জন করোনায় আক্রান্ত।
এ বিষয়ে ঘাটাইল পৌর মেয়র শহিদুজ্জামান খান মুঠোফোনে জানায়, করোনায় আক্রান্তের কথা স্বীকার করে জানায় আমি সম্পুর্ন হোম আইসোলেশনে আছি এবং শারিরীক ভাবে সুস্থ আছি।
বার্তাবাজার/এমকে