ওয়াশিংটনে বন্দুকধারীদের হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ২১

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় অন্তত ২১ জন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

স্থানীয় সময় রোববার (৮ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধদের মধ্যে হাসপাতালে নেওয়া ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি ওয়াশিংটন পুলিশ।

পুলিশ জানায়, ওয়াশিংটনের আবাসিক এলাকার বেশ খানিকটা জায়গাজুড়ে অপরাধ সংঘটিত হয়েছে। এমনকি সেখানকার কয়েকটি ব্লকে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছে ১৭ বছরের এক কিশোর। ছেলেটির নাম ক্রিস্টোফার ব্রাউন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর