দেশে গত ২৪ ঘণ্টায় বন্যায় আরও ৯ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় বন্যার পানিতে ডুবে গত ২৪ ঘণ্টায় আরও নয়জন মারা গেছে। এ নিয়ে পানিতে ডুবে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৫৫ জনে দাঁড়াল। এছাড়া বন্যার পানিতে ডুবে আহত হয়েছেন আরও ১৫৭ জন।

একদিনে মৃত্যুদের ধ্যে সুনামগঞ্জে দুইজন, কিশোরগঞ্জে একজন, রাজবাড়ীতে একজন, মানিকগঞ্জে দুইজন, ঢাকায় একজন, শরীয়তপুরে একজন এবং মুন্সিগঞ্জে একজনের মৃত্যু হয়। এদিকে গত ২৪ ঘণ্টায় সাপের কামড়ে শরীয়তপুরে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রে জানা যায়, বর্তমানে দেশের ৩৩ জেলায় বন্যা চলছে। বন্যাউপদ্রুত সকল জেলায় (৩০ জুন থেকে ৯ আগস্ট পর্যন্ত) ডায়রিয়া, পানিতে ডুবে, বজ্রপাতে, সাপের কামড়ে ও অন্যান্য কারণে মোট ১৮৪ জনের মৃত্যু হয়।

সূত্রে আরও জানা যায়, স্বাস্থ্য অধিদফতরের দুই হাজার ৭৭৫টি মেডিকেল টিম বন্যা আক্রান্ত জেলাগুলোতে চিকিৎসাসেবা প্রদান করছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর