বিলের পানিতে ডুবে ২ জনের মৃত্যু

গাজীপুরের বিলের পানিতে তাল গাছের তৈরি কোন্দা ডুবে ২ জনের মৃত্যু হয়েছে।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার বেতুয়া এলাকার জাঙ্গাল বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- অলিউল্লাহ কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর চৌড়া গ্রামের রিয়াজউদ্দিনের ছেলে। অন্যজন বেতুয়া গ্রামের প্রবাসী নাজমুল হোসেনের মেয়ে মারিয়া আক্তার। অলিউল্লা সম্পর্কে মারিয়ার ফুফা।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোয়াজ্জেম হোসেন জানান, উত্তরগাঁও এলাকা থেকে মারিয়াকে নিয়ে অলিউল্লাহ মারিয়াদের বাসায় যাচ্ছিলেন। এ সময় তারা তাল গাছের তৈরি কোন্দায় করে বিল পার হচ্ছিলেন। একপর্যায়ে বিলের মাঝ পথে পৌঁছালে তাদের কোন্দাটি ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মারিয়া ও অলিউল্লাহকে মৃত ঘোষণা করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর