ঢাকার আকাশে মেঘ থাকলেও বৃষ্টির আভাস নেই। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ দিনের প্রথমভাগে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরে কোনো সর্তকতা নেই।
আজ (সোমবার) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
বার্তাবাজার/এমকে