নর্থ ক্যারোলিনায় ৯৪ বছরের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

প্রায় ১০০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার অঙ্গরাজ্যটিতে আঘাত হেনেছে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

রবিবার (৯ আগষ্ট) স্থানীয় সময় সকাল ৮টার দিকে আঘাত হানে এ কম্পন।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১, যা গত ৯৪ বছরের মধ্যে অঙ্গরাজ্যটিতে অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, রবিবার টাউন অব স্পার্টায় আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল অ্যালেঘানি কাউন্টিতে। শক্তিশালী এ ভূকম্পন সুদূর ভার্জিনিয়া থেকেও অনুভব করা গেছে। তবে এখন পর্যন্ত এতে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর