বিশ্বে করোনায় আক্রান্ত ২ কোটি ছাড়িয়েছে

চীনের উহান থেকে শুরু হওয়া অদৃশ্য ভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৩ হাজারের বেশি মানুষের।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৫৯৬ জন। মারা গেছেন ৪৭৯৮ জন। একই সময়ে সুস্থ হয়েছেন পৌনে ২ লাখ মানুষ।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২২ হাজার ২৬৫ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৩৩ হাজার ৯৭১ জন। সুস্থ হয়েছেন এক কোটি ২৮ লাখ ৯৭ হাজার ৭৯৯ জন।

এই ভাইরাসটির বেশি প্রকোপ আমেরিকা ও দক্ষিণ এশিয়ায়। ইউরোপের কিছু দেশেও ফের ভাইরাসটির সংক্রমণ বেড়েছে। নতুন করে আক্রান্তের রেকর্ড হয়েছে চীন-জাপানেও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, অনেকে দেশে করোনার সংক্রমণের মাত্রা মারাত্মক ঊর্ধ্বমুখী।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর