টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট

ঢাকার ধামরাইয়ে একটি টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার (৯ আগস্ট) রাত ১১ টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল মিল নামের একটি পোশাক কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ধামরাই ও ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শ্রীরামপুর এলাকার ৭ তলা ভবন বিশিষ্ট কারখানার ৫ তলায় স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জুনিয়র স্টেশন অফিসার ওহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের উৎস ও কারন জানা যায়নি। বিস্তারিত পরে জানা যাবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর