কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সারাফত আলী রনি নামে এক উপজেলা ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রোববার ( ১০ আগষ্ট) রাতে পাকুন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত রনি চর-পাকুন্দিয়া এলাকার মৃত মোনতাজ উদ্দিনের ছেলে।
উপজেলা ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্না বার্তা বাজারকে জানান, রাত ৮ টার দিকে পাকুন্দিয়া বাজার সংলগ্ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ৭-৮ জন দুর্বৃত্ত কুপিয়ে ও পিটিয়ে আহত করে রনিকে। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হামলার খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতা-কর্মীরা পাকুন্দিয়া পৌর-সদর বাজারে বিক্ষোভ মিছিল করে।
এ বিষয়ে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস