তথ্যমন্ত্রীর পর পদত্যাগ করলেন লেবাননের পরিবেশমন্ত্রীও

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে সরকারের ব্যর্থতার দায় স্বীকার করে এবার পদত্যাগ করেছেন দেশটির পরিবেশমন্ত্রী দামিয়ানোস কাত্তার। এর আগে পদত্যাগ করেছিলেন লেবাননের তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ। লেবানিজ প্রধানমন্ত্রী ‍নিজের ঘনিষ্ঠ সহযোগী দামিয়ানোস কাত্তারকে মন্ত্রী পদে ধরে রাখতে চেয়েছিলেন। তবে দত্যাগের সিদ্ধান্ত বদলাননি কাত্তার।

লেবানিজ তথ্যমন্ত্রী পদত্যাগের সময় বলেছিলে, বৈরুতে বিশাল বিপর্যয়ের পর আমি সরকার থেকে পদত্যাগ করেছি। আমি লেবাননিজদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা তাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি।

উল্লেখ্য, গত মঙ্গলবার বৈরুতের পূর্বাঞ্চলীয় বন্দরে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫৮ জন, আহত ছয় হাজারেরও বেশি মানুষ। বিস্ফোরণে শহরটির অর্ধেকই ধূলিসাৎ হয়ে গেছে। এতে গৃহহীন হয়ে পড়েছেন তিন লাখের বেশি বাসিন্দা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর