কিশোরীকে ধর্ষণ করে হত্যার অভিযোগে আসামি গ্রেপ্তার

রামগঞ্জে কিশোরীকে ধর্ষণ করে হত্যার অভিযোগে বাহার হোসেন নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দুপুরে ধর্ষণের ঘটনাটি ঘটে।

জানা যায়, ভাটরা ইউনিয়নে বাউরখাড়া গ্রামের আইয়ুব আলী মাষ্টার বাড়ির হারুন রশিদের ছেলে বাহার হোসেন শনিবার সকালে শশুর বাড়ি ভাটরা মোহাম্মদপুর বড় পুকুরপাড় লোকমান চৌকিদার বাড়িতে বেড়াতে আসেন।

ওই বাড়ির রফিকের মেয়েকে গত দেড় বছর আগে বিয়ে করেন। দুপুরে স্ত্রী- আর বাড়ির সম্পর্কে চাচাতো ননদ লোকমান চৌকিদারের কিশোরী মেয়েকে নিয়ে নিজ বাড়িতে যান। দুপুরের পরেই ঘাতক নিজ বাড়ি থেকে কৌশলে ওই কিশোরীকে ধর্ষণ শেষে আবুল কালামের দালানে হত্যা করে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করেন। রাতে লাশ দাফন করেন।

লাশ দাফনকারীদের মতামত আর আসামীর স্বীকারোক্তির কারণে কিশোরীর বাবা লোকমান চৌকিদার থানায় মামলা দায়ের করেন। সৃষ্ট ঘটনার পর বাহারকে আটক করে মারধরের পর পুলিশে সোপর্দ করেন গ্রামবাসী।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, বাহারের বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর