সাভারে ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী নিহত

ঢাকার সাভারের আশুলিয়ায় ট্রাকের নিচে চাপা পড়ে হাশেম বাবু (১৬) নামের এক ব্যাটারী চালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। রবিবার (৯ আগস্ট) বিকালে আশুলিয়ার ইউনিক বাস স্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত হাশেম বাবু রংপুর কোতোয়ালী থানার জনৈক মোকছেদের ছেলে। তিনি আশুলিয়ার আয়নাল মার্কেট এলাকায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।

এ ঘটনায় অটোরিকশা চালক আহত হয়েছেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে আশুলিয়া থানার পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, অটোরিকশা যোগে আয়নাল মার্কেট এলাকায় ভাড়া বাসায় ফিরছিলেন হাশেম বাবু। ইউনিক বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে আব্দুল্লাহপুরগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা হাশেম বাবুকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে, আশুলিয়া থানার উপ-পরিদর্শক সামিউল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর