সিএনজিতে অতিরিক্ত যাত্রী বোঝাই: ছয় চালকের কারাদণ্ড

ময়মনসিংহের মুক্তাগাছায় অতিরিক্ত যাত্রী বোঝাই করে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর অপরাধে ছয় চালককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঝুঁকিপূর্ণ অবস্থায় চালকের ডানপাশে বসার অপরাধে পাঁচ যাত্রীকেও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা সরকার পৌর শহরের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও সুবর্ণা সরকার জানান, সিএনজি অটোরিকশায় অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অনেকের প্রাণহানি ঘটছে। বিভিন্ন সময় অভিযান চালিয়ে জরিমানাসহ সতর্ক করা হলেও চালকরা তা মানছেন না।

তিনি আরো জানান, এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে ৫ সিএনজি ও ১ ব্যাটারি চালিত অটোরিকশার চালককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে চালকের ডান পাশে বসার কারণে পাঁচ যাত্রীকে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর