কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে পরিবারের সাথে ঘুরতে গিয়ে নৌকা উল্টে ফাহাদ (৯) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সে বাহাদিয়া গ্রামের দ্বীন ইসলামের ছেলে।
শিশুর আত্মীয় দেলুয়ার হোসেন দুলাল বার্তা বাজারকে জানান, বিকেলে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে পরিবারের ৮-১০ জনেএকটি নৌকায় করে ঘুরতে বের হয়। হটাৎ করে ঝড়ো হাওয়া বইলে নৌকাটি ডুবে যায়। সাথে থাকা অনেকেই সাতরে তীরে ওঠলেও ফাহাদকে আর পাওয়া যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ পৌছিয়েছে ও ফায়ারসার্ভিস আসছে।
বার্তা বাজার/ শাহরিয়া