ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ধর্ষণের অভিযোগে সুনামগঞ্জে এক চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন, দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা আজিজ।

গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

পুলিশ জানায়, যুক্তরাজ্য প্রবাসী ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ স্ত্রী-সন্তানকে লন্ডন রেখে দেশে একা বসবাস করে আসছিলেন। দেশে থাকা অবস্থায় সদর উপজেলার রঙ্গারচর এলাকার এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। রোববার সকালে ওই নারী চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। দুপুরে পৌর এলাকা থেকে ওই মামলায় আজিজকে গ্রেফতার করে পুলিশ।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদুর রহমান জানান, গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর