প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আর নেই

না ফেরার দেশে পাড়ি দিলেন প্রখ্যাত সুরকার আলাউদ্দিন (ইন্নালিল্লাহি… রাজিউন)। আজ (রোববার) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে, হঠাৎ করেই শনিবার (৮ আগস্ট) ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়।

রোববার (০৯ আগস্ট) দুপুরে আলাউদ্দিন আলীর সহধর্মিণী মিমি আলাউদ্দিন তার শারীরিক অবস্থা বেশ গুরতর বলে জানিয়েছিল। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বরেণ্য এ সুরকার আলাউদ্দিন আলী ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছেন। ২০১৫ সালে ৩ জুলাই তাকে ব্যাংকক নেয়া হয়েছিল। সেখানে পরীক্ষার পর জানা যায়, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে। এরপর তার ক্যান্সারও ধরা পড়ে। তবে বেশ কিছুদিন ধরেই আলাউদ্দিন আলীর অবস্থা বেশ স্থিতিশীল ছিল।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর