বাগেরহাটের শরণখোলায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিতে উপজেলা চেয়ারম্যাকে উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
এর আগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২০ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কৃঞ রায়, রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, সাউথখালী ইউপি চেয়ারম্যান মোঃ মোজ্জাম্মেল হোসেন, প্রজেক্ট কোয়াডিনেটর মামুন অর রশিদ, প্রাউভেট সেক্টর স্পেশালিষ্ট আশ্রাফ উদ্দিন, জাগ্রত যুব সংঘের উপজেলা কোয়াডিনেটর ফরিদুজ্জামান, রূপান্তরের সুমাইয়া পারভিন প্রমুখ।
বার্তা বাজার / ডি.এস