তাড়াশে মহিলা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে মানববন্ধন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুড়পিপুল আশার প্রদীপ উন্নয়ন বহুমূখী সমবায় সমিতি লি: এর সভাপতি ও তাড়াশ ক্ষুদ্র-নৃ-তাত্বিক মহিলা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা শ্রীমতি মিনতী রানী বসাকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার (৯ আগস্ট) দুপুরে গুড়পিপুল-নিমগাছী আঞ্চলিক সড়কে মানববন্ধন করেছে গুড়পিপুল আশার প্রদীপ উন্নয়ন বহুমূখী সমবায় সমিতি লি: ও তাড়াশ ক্ষুদ্র-নৃ-তাত্বিক মহিলা উন্নয়ন সংস্থার দুই শতাধিক সদস্য।

মানববন্ধনে গুড়পিপুল আশার প্রদীপ উন্নয়ন বহুমূখী সমবায় সমিতি লি: এর সাবেক সভানেত্রী মিনা রানী, সহ-সভানেত্রী রিনা রানী সিং, সাবেক সম্পাদিকা লাকী খাতুন, সাবেক সহ-সম্পাদিকা জেসমিন আরা, সাবেক কোষাধ্যক্ষ মিনতি রানী উরাও, কার্যকরি সদস্য চন্দনা রানী ও অর্চনা রানী উরাওসহ বক্তারা বলেন, গুড়পিপুল আশার প্রদীপ উন্নয়ন বহুমূখী সমবায় সমিতি লি: এর ২৫০ জন দু:স্থ ভূমিহীন আদিবাসী ও মুসলিম নারী সদস্য নিয়ে ২০০৮ সালে ওই সমবায় সমিতি গঠন করা হয়। এরপর থেকে সদস্যদের সঞ্চয়ী টাকা ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর থেকে লক্ষ লক্ষ টাকা অনুদান পায়।

যা দিয়ে সমিতির নামে ১৫ শতক জায়গা ক্রয় করে কাঁচা-পাকা ভবন নির্মাণ করা হয়। কিন্তু সভাপতি মিনতী রানী বসাক ২০১২ সাল থেকে অদ্যবধি পর্যন্ত অনিময়-দুর্নীতি করে সমিতি সদস্যদের কোন রকম হিসেব নিকাস না দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। এছাড়াও সমিতির সদস্যদের নাম ব্যবহার করে তার নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য অবৈধভাবে ওই সমবায় সমিতির অর্থ দ্বারা তাড়াশ ক্ষুদ্র-নৃ-তাত্বিক মহিলা উন্নয়ন সংস্থা নামে একটি ব্যক্তিগত সংগঠন দাঁড় করান। মাবনবন্ধনে সভাপতি মিনতী রানী বসাকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর