শরীয়তপুর জেলা ডিবি পুলিশের অভিযানে ২০৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত নগদ ৩ হাজার টাকাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান এর দিক নির্দেশনায় ও জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে জেলা ডিবি পুলিশের একটি দল নড়িয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে সাইফুল ইসলাম খান (২৮) ও রায়হান মাদবরকে (২৫) আটক করেছে।
আটক সাইফুল ইসলাম খাঁ শরীয়তপুর পৌরসভার তুলাসার গ্রামের মাওলানা নুরুজ্জামান খান (বাবু) এর ছেলে রায়হান একই পৌরসভার স্বর্নঘোষ গ্রামের মালেক মাদবরের ছেলে।
জেলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, শরীয়তপুর পুলিশ সুপারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া উপজেলার ঘড়িষার গরুহাট এলাকায় মাদক বিক্রি কালে ২০৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা, ২টি মোবাইল সেটসহ সাইফুল ও রায়হানকে আটক করি। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নড়িয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বার্তাবাজার/এমকে