গাইবান্ধায় গৃহবধূ সুমাইয়া আক্তার সেতু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

যৌতুকের বলি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটীতে কলেজছাত্রী গৃহবধূ সুমাইয়া আক্তার সেতু হত্যার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। আজ দুপুরে সদরের গিদারী ইউনিয়নের কাউন্সিলের বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নিহত সেতুর বাবা শাহিন মিয়া, মা রওশন আরা বেগম, অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শিক্ষার্থী, শিক্ষক, সহপাঠী, অভিভাবকসহ কয়েক হাজার এলাকাবাসী।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বিয়েতে এক লাখ টাকা যৌতুকসহ কয়েক লাখ টাকার ঘরের প্রয়োজনীয় সরঞ্জামাদি দেন বাবা শাহিন মিয়া। এরপরও আরও এক লাখ টাকা দাবি করেন সুজন। চাহিদামতো এই টাকা দিতে অস্বীকৃতি জানালে সেতুর উপর নেমে আসে অমানসিক নির্যাতন।

এর প্রেক্ষিতে গত ৬ আগষ্ট উত্তর খোলাহাটীতে স্বামী সুজন ও শ্বশুড়-শাশুড়ীসহ ৬ জন সেতুকে শ্বাসরোধ ও মারধর করে হত্যা করে। হত্যার তিনদিন পেরিয়ে গেলেও শ্বশুড় রওশন আলম ছাড়া মূল আসামী সুজনসহ অন্যান্য আসামীদের কাউকেই এখনও গ্রেপ্তার করতে পারেনি সদর থানার পুলিশ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর