করোনামুক্ত হলেন নাটোরের সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা পিপলু

নাটোরের সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু করোনামুক্ত হয়েছেন। রোববার সকালে নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে তাকে করোনামুক্তের ছাড়পত্র দেয়া হয়।

নবীউর পিপলু নাটোরের ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি। তিনি একুশে টেলিভিশন, সমকাল ও পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম এর নাটোর প্রতিনিধি।

করোনামুক্ত হওয়ায় রোববার সকালে তাঁর নিজ বাসভবনে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলুকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি নাসিম উদ্দীন নাসিম। সাংবাদিক নবীউর রহমান পিপলু সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং দোয়া কামনা করেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর