যশোরের বেনাপোল রঘুনাথপুর সীমান্ত থেকে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি মটরসাইকেল সহ কার্তিক বিশ্বাস (২৬)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
রবিবার (০৯ আগস্ট) সকালে তাকে আটক করা। আটক মাদক ব্যবসায়ী হলেন, বেনাপোল পোর্ট থানাধীন বৃত্তি আঁচড়া গ্রামের আনন্দ বিশ্বাসের ছেলে।
রঘুনাথপুর বিজিবি ক্যাম্প থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে বালুন্ডা দক্ষিণপাড়া রাস্তা হয়ে বেনাপোলের দিকে যাবে। এমন সংবাদে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার আশেক আলী, ল্যান্স নায়েক আব্দুর রহমান ও সিপাহী ইমরান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মটরসাইকেল সহ কার্তিক বিশ্বাসকে আটক করেন।
আটাক মদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বার্তাবাজার/এমকে