চট্টগ্রামে পানির ট্যাংক থেকে ২ শ্রমিকের লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীতে ভূগর্ভস্থ পানির ট্যাংক থেকে ২ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পরিষ্কার করতে ট্যাংকে নামার পর বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন পুলিশ।

আজ রোববার (৯ আগস্ট) সকাল পৌনে নয়টার দিকে নগরীর আকবর শাহ থানা হারবাতলী এলাকায় এই ঘটনা ঘটেছে।

মৃত ২ শ্রমিক হলেন মো. রাজু আহমেদ (২৭) ও মো. খুরশিদ আলম রায়হান (২৮)। দুইজনেরই বাড়ি নোয়াখালীতে।

এ তথ্য নিশ্চিত করেছেন, আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘দুই শ্রমিক পানির ট্যাংক পরিষ্কার করতে নেমেছিলেন। সেখানে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর