প্রবাসীকে চেয়ারম্যান বানানোর কন্ট্রাক্ট নিয়ে টেকনাফের সাবরাং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরুল হোসেনকে ক্রসফায়ারে দেওয়ার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ উঠেছে সাবেক ওসি প্রদীপ কুমারের বিরুদ্ধে।
অর্থের বিনিময়ে অনেকের স্বার্থে কাজ করার অভিযোগও পাওয়া গেছে প্রদীপ কুমারের বিরুদ্ধে।
সম্প্রতি টেকনাফের সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুরুল হোসেনকে সঙ্গে নিয়ে চালানো একটি অভিযানে চেয়ারম্যানকেই মাদক মামলায় ফাঁসিয়ে দেন সাবেক ওসি প্রদীপ। অথচ মাদক নির্মূলে নুরুল হোসেনের ভূমিকা প্রশংসনীয় ছিল বলে দাবি তার পরিবার ও স্থানীয়দের।
অভিযোগ উঠেছে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে টেকনাফের দুবাই প্রবাসী ইসমাইল নামে একজনকে চেয়ারম্যান বানানোর কন্ট্রাক্ট নিয়ে প্রদীপ বর্তমান চেয়ারম্যানকে মাদক মামলায় ফাঁসিয়ে নির্বাচনের আগেই ক্রসফায়ারে নেওয়ার পরিকল্পনা করেছিলেন।
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন, ক্রসফায়ারের নামে মানুষ খুন করা ছিল ওসি প্রদীপের নেশা।
বার্তাবাজার/কে.জে.পি