টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের পর গ্রেপ্তার হওয়া তাঁর সহযোগী শিপ্রা দেবনাথকে জামিন দিয়েছেন আদালত।
আজ রোববার(৯ আগস্ট) কক্সবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন জামিনের শুনানি শেষে শিপ্রা দেবনাথের জামিন মঞ্জুর করেন।
অপর বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে সাইদুল ইসলাম সিফাতের জামিনের শুনানি শেষ হয়েছে। আগামীকাল এ বিষয়ে আদেশ দেওয়া হবে।
পৃথক পৃথক আদালতে শুনানি শেষে এসব আদেশ দেওয়া হয়।
আদালতে শিপ্রা দেবনাথের পক্ষে ছিলেন আইনজীবী অরূপ বড়ুয়া এবং সাহেদুল ইসলাম সিফাতের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহবুবুল আলম টিপু।
এ বিষয়ে শ্রিপ্রা দেবনাথের আইনজীবী অরূপ বড়ুয়া সাংবাদিকদের বলেন, ‘নারী বিবেচনায় মামলার প্রতিবেদন না দেওয়া পর্যন্ত, তাঁকে (শিপ্রাকে) জামিন দিয়েছেন আদালত।’
ওই ঘটনায় পুলিশের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাহেদুল ইসলাম সিফাতের জামিনের আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামীকাল সোমবার এ বিষয়ে আদেশ দেওয়া হবে।
সিনহা নিহতের ঘটনায় পুলিশের করা মামলায় শিপ্রার জামিন মঞ্জুর
সিনহা নিহতের ঘটনায় পুলিশের করা মামলায় শিপ্রার জামিন মঞ্জুর
Gepostet von Barta Bazar am Sonntag, 9. August 2020
বার্তাবাজার/কে.জে.পি